নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত করেছে। গত ১৬ ফেব্রুয়ারি এই সিদ্ধান্ত নেওয়া হলেও তা আজ (২১ এপ্রিল) প্রকাশ পেয়েছে।
স্থগিতকার্য তালিকায় হাসিনার ছেলে-মেয়ে, বোন, ভাগ্নে-ভাগ্নি ও অন্যান্য আত্মীয় রয়েছেন। এনআইডি লক থাকায় সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য যাচাই বা সংশোধন বন্ধ থাকবে, তবে ভোটদান বা প্রার্থী হওয়ায় বাধা নেই।
শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের এনাইডি স্থগিত
Share