হোম / বাংলাদেশ / জাতীয় নিরাপত্তা / প্রতিরক্ষা / ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি।

 

 

সারাদেশ ডেস্ক | TCH News

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার চাপাতলা মাজার এলাকার কাছে বিএসএফের ১৯৪ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্পের সদস্যরা চার জনকে পুশইন দেওয়ার চেষ্টা করে।

 

বিজিবি সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে মহেশপুর বিজিবির কুসুমপুর বিওপির টহল দল ওই চার জনকে সীমান্তের শূন্য রেখায় আটকে দেয়। পুশইনের শিকার ব্যক্তিদের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে।

 

শেষ খবর পাওয়া পর্যন্ত তারা সীমান্তের শূন্য লাইন থেকে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। বিষয়টি ইতিমধ্যে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডারকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

 

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্ত সুরক্ষা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি তৎপর রয়েছে। সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

 

The Continental Herald (TCH News) is committed to delivering accurate, timely, and trustworthy news. Stay connected with The Continental Herald for the latest updates from Bangladesh and around the world.

Share
Scroll to Top