ক্রীড়া ডেস্ক | TCH News
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইসরায়েলের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন আয়ারল্যান্ডের গোলরক্ষক গ্যাভিন বাজুনু। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, নিরীহ মানুষের হত্যার বিরুদ্ধে নিজের নৈতিক অবস্থান থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
বাজুনু বলেন, দেশের প্রতিনিধিত্ব করা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বিশ্বাস, নৈতিকতা ও ব্যক্তিগত মূল্যবোধের জায়গা থেকে তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের বিপক্ষে ম্যাচে অংশ নেওয়া তার জন্য সঠিক হবে না।
তিনি বলেন, ‘আমার সিদ্ধান্তের ভিত্তি খুবই পরিষ্কার। আমি বিশ্বাস করি, নিরীহ মানুষকে হত্যা করা ভুল।’
আইরিশ এই গোলরক্ষক আরও বলেন, জীবনে এমন কিছু সময় আসে যখন আরও বড় কোনো বিষয়ের পক্ষে অবস্থান নেওয়ার সুযোগ তৈরি হয়। তার বিশ্বাস, এটি তেমনই একটি মুহূর্ত।
তবে বাজুনু সরে দাঁড়ালেও আয়ারল্যান্ড দল ইসরায়েলের বিপক্ষে ম্যাচে অংশ নিচ্ছে। ম্যাচের আগে আইরিশ খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরবেন এবং ইসরায়েলি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করবেন না।
হ্যাশট্যাগ:
#গ্যাভিনবাজুনু #আয়ারল্যান্ড #ইসরায়েল #নেশন্সলিগ #ফুটবল #TCHNews
#GavinBazunu #Ireland #Israel #NationsLeague #Football #TCHNews