হোম / আন্তর্জাতিক / কঙ্গোতে সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪
dr-congo-army-plane-crash-kills-14

কঙ্গোতে সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | TCH News
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬

মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) সেনাবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির দুই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ছাড়াও অন্য সামরিক সদস্য ও বেসামরিক নাগরিক রয়েছেন।

শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। বিমানটি কিকুইট শহর থেকে রাজধানী কিনশাসার উদ্দেশে যাচ্ছিল। পথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাইলট কোয়াঙ্গো প্রদেশের কেনগে এলাকায় জরুরি অবতরণের চেষ্টা করেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কেনগেতে বিমান অবতরণের উপযোগী রানওয়ে না থাকায় সেটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

কঙ্গোর সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেঙ্গে জানিয়েছেন, দুর্ঘটনায় বিমানে থাকা সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জনের মরদেহ আগুনে এতটাই পুড়ে গেছে যে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। বিমানের ধ্বংসাবশেষের বাইরে পাইলটের মরদেহ পাওয়া যায়।

সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুই জেনারেলের সঙ্গে থাকা একটি সরকারি প্রতিনিধিদলের সদস্য, অন্য সামরিক কর্মকর্তা এবং বেসামরিক নাগরিকও ছিলেন।

কী কারণে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল এবং দুর্ঘটনার সঠিক কারণ কী, তা জানতে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

 

হ্যাশট্যাগ:
#কঙ্গো #ডিআরকঙ্গো #বিমানদুর্ঘটনা #সেনাবাহিনী #আফ্রিকা #TCHNews
#DRCongo #PlaneCrash #Congo #Aviation #Africa #TCHNews

Share
Scroll to Top