দ্য কনটিনেন্টাল হেরাল্ড স্পেশাল রিপোর্ট | ১৮ জুন ২০২৫
দেশে গণবিস্ফোরণের পর পতনের পথে আওয়ামী লীগ, কিন্তু দলের একেকজন শীর্ষ নেতা এখন বিলাসবহুল জীবনযাপনে ব্যস্ত। তেমনি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদের বিদেশে ভ্রমণের একের পর এক বিলাসী ছবিতে ক্ষোভে ফেটে পড়ছে তৃণমূল নেতাকর্মীরা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবুল কালাম আজাদের ব্যক্তিগত প্রোফাইলে পোস্ট করা একাধিক ছবিতে দেখা যায়, তিনি ইতালির ঐতিহাসিক আলমফি কোস্টের সমুদ্রসৈকতে ছুটির আনন্দ উপভোগ করছেন। কখনো সুইডেনের কনফারেন্স রিসোর্টে, কখনো আবার স্পেনের বিলাসবহুল রেস্টুরেন্টে ডিনারে মত্ত। এসব ছবি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা।
তৃণমূলের হৃদয়ে রক্তক্ষরণ:
৫ আগস্ট ২০২৫—দেশ থেকে স্বৈরাচারী শেখ হাসিনার নাটকীয় পালানোর পর আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ সংগঠন হিসেবে চিহ্নিত হয়। এই দুঃসময়ে গ্রেফতার আতঙ্কে অনেক তৃণমূল কর্মী নিজ গ্রামেই লুকিয়ে জীবনযাপন করছে। কেউ আবার পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
এরই মাঝে শীর্ষ নেতাদের বিদেশ পালিয়ে গিয়ে বিলাসী জীবনযাপন তৃণমূলে আরও হতাশা তৈরি করেছে। একজন তৃণমূল কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ছিলাম, এখন দেশেই থাকতে পারি না। আর নেতারা বিদেশে সৈকতে সেলফি তুলছেন।”
নেতারা নিরাপদে, কর্মীরা বিপদের মুখে:
তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা আজ নিঃস্ব, অনেকে গ্রেপ্তার এড়াতে সীমান্ত এলাকায় আশ্রয় নিয়েছে। অথচ যারা তাদের সামনে দাঁড়িয়ে ‘আদর্শ’ দেখাতেন, তারাই এখন বিলাসের মাঝে আত্মগোপন করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বাস্তবতা নতুন প্রজন্মকে রাজনীতির প্রতি চরম অবিশ্বাসী করে তুলছে। রাজনীতিতে আদর্শের বদলে সুযোগসন্ধানীদের দাপটই এখন সামনে আসছে।