হোম / বাংলাদেশ / অপরাধ ও আইন / শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

জাতীয় ডেস্ক | TCH News

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬

 

মাগুরার আলোচিত ৮ বছর বয়সী শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

 

বিচারে তাড়াহুড়ো নয়: হাইকোর্ট

 

রাষ্ট্রপক্ষকে উদ্দেশ করে হাইকোর্ট বলেছে, মিডিয়াতে যাই প্রচার হোক না কেন, কোনো মামলার বিচারের ক্ষেত্রে তাড়াহুড়ো করা অনুচিত। অন্যদিকে, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল হাইকোর্টকে জানান, সব পক্ষের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

 

এর আগে গত ২৫ আগস্ট রায়ের দিন পিছিয়ে আজকের তারিখ ধার্য করা হয়। গত ২৩ আগস্ট আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়।

 

নৃশংস ঘটনার বিবরণ

 

গত বছরের ৫ মার্চ রাতে শিশুটি ধর্ষণের শিকার হয়। বোনের শ্বশুর হিটু শেখ শুধু ধর্ষণই করেননি, তাকে হত্যার চেষ্টাও চালান। চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যু হয় আট বছর বয়সী শিশুটির।

 

মামলার আইনি প্রক্রিয়া

 

এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে পুলিশ তাদের সবাইকে গ্রেপ্তার করে। ২০২৫ সালের ১৩ এপ্রিল মামলার অভিযোগপত্র দেয় পুলিশ। মাত্র ১০ দিনের ব্যবধানে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কার্যক্রম।

 

মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয় ২৭ এপ্রিল। রাষ্ট্রপক্ষে মোট ২৯ জন সাক্ষ্য দেন। মাত্র ১৩ কার্যদিবসে শেষ হয় এই মামলার বিচারিক কার্যক্রম। যুক্তিতর্ক উপস্থাপন শেষে একই বছরের ১৭ মে রায় ঘোষণা করা হয়।

 

ট্রাইব্যুনালের রায়

 

শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। রায়ে বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়।

 

The Continental Herald (TCH News) is committed to delivering accurate, timely, and trustworthy news. Stay connected with The Continental Herald for the latest updates from Bangladesh and around the world.

Share
Scroll to Top