হোম / বাংলাদেশ / অপরাধ ও আইন / পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাঙচুর, হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী

পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাঙচুর, হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী

জাতীয় ডেস্ক | TCH News

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৬

 

পাবনা ইস্কন মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আটক

 

পাবনা শহরের একটি ইস্কন মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় প্রান্থ কুমার দাস (২৫) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে মন্দির কর্তৃপক্ষ। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এই মন্দিরে ঘটনাটি ঘটে।

 

আটক শিক্ষার্থীর পরিচয়

 

আটক প্রান্থ কুমার দাস পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নওগাঁ জেলার আত্রাই থানার সুধিরপুর এলাকায়। তিনি প্রশান্ত চন্দ্র মন্ডলের ছেলে।

 

মন্দির কর্তৃপক্ষ ও পুলিশের বক্তব্য

 

মন্দির কর্তৃপক্ষ জানায়, সকালে মন্দির খোলা পেয়ে ওই যুবক ভেতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। এক পর্যায়ে তিনি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেন। মন্দির কর্তৃপক্ষের লোকজন টের পেয়ে তাকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে আদালতে পাঠায়।

 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘সে (প্রান্থ) মানসিকভাবে অসুস্থ ছিল। মন্দিরে ঢোকার পর তার মানসিক সমস্যা বেড়ে যাওয়ায় মন্দিরের বিভিন্ন জিনিস ভাঙচুর শুরু করে। ওই সময় মন্দির কর্তৃপক্ষ তাকে আটক রাখে। আমরা তাকে নিয়ে এসে মামলা করে আদালতে পাঠিয়েছি।’

 

The Continental Herald (TCH News) is committed to delivering accurate, timely, and trustworthy news. Stay connected with The Continental Herald for the latest updates from Bangladesh and around the world.

Share
Scroll to Top