আন্তর্জাতিক|নিজস্ব প্রতিবেদক|TCH News
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬
কঙ্গনা রানাওয়াত আন্দোলনকারীদের ভাষা ও আচরণকে ‘ঘৃণ্য’ ও ‘অশালীন’ বলে আক্রমণ করলেন। তাঁর মন্তব্য ইতিমধ্যেই বিতর্কের জন্ম দিয়েছে।
বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আবারও বিতর্কের কেন্দ্রে। সম্প্রতি NEET প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ‘ককরোচ জনতা পার্টি’-র আন্দোলনের কয়েকটি ভাইরাল ভিডিও দেখে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। আন্দোলনকারীদের ভাষা ও আচরণকে আক্রমণ করে কঙ্গনা বলেন, এসব দেখে তাঁর ‘বমি উঠে আসছে’
‘কেমন ভাষা ব্যবহার করছেন তাঁরা?’
কঙ্গনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে আন্দোলনের কিছু ভিডিও শেয়ার করে লেখেন, “জীবনে এত কদর্যতা এক জায়গায় দেখিনি। জেন জেড-এর এই প্রতিবাদী রিলগুলি দেখে বমি চলে আসছে। তাঁরা যে ভাষায় কথা বলেন, তা কুরুচিপূর্ণ” । তিনি প্রশ্ন তোলেন, “কে এদের জন্ম দিচ্ছে আর বড় করছে?” ।
‘আর্শোলাদের মতো আচরণ’
আন্দোলনকারীদের ‘ককরোচ জনতা পার্টি’ নামে নিজেদের অভিহিত করার প্রসঙ্গে কঙ্গনা বলেন, “আপনারা নিজেদের আরশোলা বলেন এবং দেখতে ও আচরণেও ঠিক তাদের মতো। আপনার কেবল আপনার নোংরামি ও কদর্যতা দিয়ে পৃথিবীকে আচ্ছন্ন করে রেখেছেন” । তিনি মহিলা প্রতিবাদীদের ‘জেনারেশন গাটার’ (নর্দমার প্রজন্ম) বলেও আক্রমণ করেন ।
‘স্বাধীনতা অর্জন করতে হবে’
কঙ্গনার মতে, যাঁরা সত্যিই স্বাধীন নারী, তাঁরা নিজেদের পথ নিজে তৈরি করেন। কিন্তু এই প্রতিবাদীরা ‘স্বাধীনতার নামে মাদক, মদ ও অস্বাস্থ্যকর জীবনযাপন করে’ । তিনি বলেন, “স্বাধীন জীবন অর্জন করতে হয়। দায়িত্বহীন স্বাধীনতা বিকৃতির নাম” ।
প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-এর পদত্যাগের দাবিতে আন্দোলন সফল হলেও কঙ্গনার এই মন্তব্য নতুন বিতর্কের ইন্ধন জোগালো । যদিও আন্দোলনকারীরা কঙ্গনার কথায় কোনও প্রতিক্রিয়া জানাননি এখনও।
#TheContinentalHerald