ঢাকা, ৩০ মে ২০২৫:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে চলছে নাটকীয় রদবদল! কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে কার্যত সরিয়ে দিয়ে সিনিয়র সহ-সভাপতি আবু আহসান মোহাম্মদ আফসান ইয়াহিয়াকে ‘ভারপ্রাপ্ত সভাপতি’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে—এমনটাই গুঞ্জন ছড়িয়ে পড়েছে রাজধানীর রাজনৈতিক অঙ্গনে!
যদিও দলীয়ভাবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে একাধিক কেন্দ্রীয় সূত্র জানিয়েছে, ‘তারুণ্যের সমাবেশে’ সংঘর্ষ সামাল দিতে ব্যর্থ হওয়ায় রাকিবের ওপর ক্ষোভ চরমে পৌঁছায়। এরপর থেকেই শুরু হয় অভ্যন্তরীণ তোড়জোড়।
রাকিব ভাই ‘অসুস্থ’—এমন ব্যাখ্যা দিলেও শুক্রবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের পক্ষ থেকে নেতৃত্ব দেন আফসান ইয়াহিয়া নিজেই। রাকিবের অনুপস্থিতি যেন সব প্রশ্নের জবাব দিয়ে দেয়!
দলের অভ্যন্তরে দীর্ঘদিন ধরেই রাকিবের নেতৃত্ব নিয়ে অসন্তোষ দানা বাঁধছিল। কুয়েট ইস্যুতে শিবিরকে দোষারোপ, সাম্য হত্যাকাণ্ডে হাস্যকর বক্তব্য এবং সংগঠন চালনায় অদক্ষতা—সব মিলিয়ে ক্ষোভের আগুনে ঘি ঢালার মতোই কাজ করেছে সর্বশেষ সমাবেশের ঘটনা।
বিশ্লেষকরা বলছেন, ছাত্রদলের এই ‘নেতৃত্ব পরিবর্তন’ ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণেও বড় প্রভাব ফেলতে পারে।
👉 এখন প্রশ্ন একটাই—আফসান ইয়াহিয়াই কি ছাত্রদলের পরবর্তী পূর্ণাঙ্গ সভাপতি হতে যাচ্ছেন?
👉 নাকি এটি শুধুই একটি সাময়িক চাল?
নজর রাখুন ‘দ্য কন্টিনেন্টাল হেরাল্ড’-এ!
আপডেট জানিয়ে দেবো সবার আগে।
📌 এই খবরের উন্নয়ন পেতে চোখ রাখুন আমাদের পোর্টালে।
📲 www.continentalherald.com
#ছাত্রদল #বিএনপি #রাজনীতি #BreakingNews #AfzanYahiya #RakibulIslam #ContinentalHerald