হোম / অন্যান্য / হাম ও হামের উপসর্গে ৫ মাসে মৃত্যু ৯০০ ছাড়াল

হাম ও হামের উপসর্গে ৫ মাসে মৃত্যু ৯০০ ছাড়াল

হামের প্রাদুর্ভাবে ভয়াবহ মৃত্যু, ৫ মাসে প্রাণ গেল ৯০২ জনের।

 

স্বাস্থ্য ডেস্ক | TCH News

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬

 

হাম ও হামের উপসর্গে গত ৫ মাসে দেশে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৫ মাসে হামের উপসর্গে মারা গেছেন ৮০৩ জন এবং হাম শনাক্ত হয়ে মারা গেছেন ৯৯ জন। অর্থাৎ মোট ৯০২ জনের প্রাণহানি ঘটেছে।

 

আক্রান্ত ও সুস্থতার তথ্য

 

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ৭২৮ জন এবং হাম শনাক্ত হয়েছে ৭০ জনের শরীরে।

 

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৭৭৬ জনে। আর হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৮০০ জনের। মোট আক্রান্ত ১ লাখ ৫৯ হাজার ৫৭৬ জন। এ সময়ে সুস্থ হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮৯ জন।

 

গত ২৪ ঘণ্টার পরিস্থিতি

 

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০০ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪৯ জন।

 

ঢাকায় মারা গেছেন ৬ জন এবং সিলেটে মারা গেছেন ২ জন।

 

The Continental Herald (TCH News) is committed to delivering accurate, timely, and trustworthy news. Stay connected with The Continental Herald for the latest updates from Bangladesh and around the world.

Share
Scroll to Top