হোম / বাংলাদেশ / জাতীয় সংবাদ / ভারতের ভয়ে জুলাই জাদুঘর থেকে নিদর্শন সরিয়েছে সরকার: নাহিদ ইসলাম

ভারতের ভয়ে জুলাই জাদুঘর থেকে নিদর্শন সরিয়েছে সরকার: নাহিদ ইসলাম

জুলাই জাদুঘর থেকে ‘ভারতবিরোধী’ নিদর্শন সরানোর অভিযোগ নাহিদ ইসলামের

 

রাজনীতি ডেস্ক | TCH News

প্রকাশিত: ৯ আগস্ট ২০২৬

 

ভারতের ভয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে ‘ভারতীয় আগ্রাসনবিরোধী’ কিছু নিদর্শন সরকার সরিয়ে ফেলেছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

 

শনিবার (৯ আগস্ট) এনসিপির একটি প্রতিনিধি দল নিয়ে জাদুঘর পরিদর্শনে গিয়ে এমন অভিযোগ তোলেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ।

 

জাদুঘর থেকে কী সরানো হয়েছে?

 

নাহিদ ইসলাম বলেন, ‘কিছু পরিবর্তন আমরা দেখতে পেয়েছি যে সরকার এসে পরিবর্তন করেছে। বিশেষত এখানে সীমান্ত হত্যার একটা সেগমেন্ট ছিল। আমাদের সীমান্তে ভারতীয় বিএসএফের হাতে হত্যাকাণ্ডের শিকার ভাইবোনদের একটা তালিকা ছিল, ফেলানীর একটা ভাস্কর্য ছিল। সেই জিনিসগুলো সরিয়ে ফেলা হয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘মোদিবিরোধী আন্দোলনের কিছু স্মৃতি ও ছবি ছিল, সেটাও সরিয়ে ফেলা হয়েছে।’

 

‘বিএনপি ভারতকে ভয় পাচ্ছে’

 

কী কারণে এসব স্মৃতি রাখা হয়নি বলে তিনি মনে করছেন—এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, ‘বিএনপি হয়ত ভারতকে ভয় পাচ্ছে। যদি ভয় না পেত, তাহলে যেটা ইতিহাসের অংশ, সেটা কেনো থাকবে না?’

 

এনসিপি নেতার এই অভিযোগের মধ্য দিয়ে জাদুঘরের প্রদর্শনী নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হলো।

 

The Continental Herald (TCH News) is committed to delivering accurate, timely, and trustworthy news. Stay connected with The Continental Herald for the latest updates from Bangladesh and around the world.

Share
Scroll to Top