হোম / আন্তর্জাতিক / গোয়ায় মন্দিরে ভয়াবহ পদদলিত, নিহত ৬, আহত অর্ধশতাধিক
Six killed, dozens injured in India temple stampede

গোয়ায় মন্দিরে ভয়াবহ পদদলিত, নিহত ৬, আহত অর্ধশতাধিক

ভারতের গোয়া রাজ্যের শিরগাঁও গ্রামে শ্রী লাইরাই যাত্রা উৎসব চলাকালে ভয়াবহ পদদলনের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন নিহত এবং ৫৫ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

ঘটনাটি ঘটে শুক্রবার রাতে, যখন শত শত ভক্ত ঐতিহ্যবাহী এই ধর্মীয় উৎসবে অংশ নিতে মন্দিরে জড়ো হয়েছিলেন। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল আগুনের ওপর হাঁটার বিশেষ আয়োজন।

গোয়ার রাজধানী পানজিমের এক পুলিশ কর্মকর্তা ভি. এস. চাডোঙ্কার জানান, “ধর্মীয় আচার-অনুষ্ঠান চলাকালে হঠাৎ করেই জনতার উন্মাদনায় বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং পদদলনের ঘটনা ঘটে। এতে ছয়জন প্রাণ হারিয়েছেন এবং অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন।”

ভারতে বড় ধর্মীয় জমায়েতগুলোতে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে, যেখানে জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থার অভাব মিলে প্রাণঘাতী পরিস্থিতির সৃষ্টি করে।

গোয়া প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে।

Share
Scroll to Top