দুধের বিকল্প হিসেবে গোমূত্র সংগ্রহ করছে উত্তর প্রদেশ সরকার, প্রতি লিটারে ২০ রুপি।
আন্তর্জাতিক ডেস্ক | TCH News
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬
ভারতে প্রথমবারের মতো সরকারিভাবে কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহের একটি পরীক্ষামূলক প্রকল্প শুরু করেছে উত্তর প্রদেশ সরকার। যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন এই সরকার বুলন্দশহরের ১৫টি গ্রামে প্রকল্পটি চালু করেছে।
প্রকল্পের আওতায় ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য কৃষকদের সর্বোচ্চ ২০ রুপি দেওয়ার পরিকল্পনা রয়েছে। বর্তমানে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে।
নারীদের কর্মসংস্থান
সংগ্রহের কাজে গ্রামীণ নারীদের যুক্ত করা হয়েছে। তাদের লিটারপ্রতি ২ রুপি করে কমিশন দেওয়া হচ্ছে। সরকার জানিয়েছে, এই উদ্যোগের ফলে কৃষকদের আয় বৃদ্ধি পাবে, গ্রামীণ নারীদের অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হবে এবং যেসব গরু দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, সেগুলোর সঠিক দেখভাল নিশ্চিত করা যাবে।
বিরোধীদের সমালোচনা
তবে বিরোধী দল সমাজবাদী পার্টি সরকারের এই উদ্যোগের কড়া সমালোচনা করে প্রকল্পটিকে একটি ‘কেলেঙ্কারি’ বলে আখ্যা দিয়েছে।
প্রাথমিকভাবে ১৫টি গ্রামে শুরু হওয়া এই প্রকল্প সফল হলে ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
The Continental Herald (TCH News) is committed to delivering accurate, timely, and trustworthy news. Stay connected with The Continental Herald for the latest updates from Bangladesh and around the world.