হোম / আন্তর্জাতিক / গত এক মাসে মার্কিন হামলায় হুতির ৫০০ সদস্য নিহত হয়েছে

গত এক মাসে মার্কিন হামলায় হুতির ৫০০ সদস্য নিহত হয়েছে

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় গত এক মাসে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর ৫০০ সদস্য নিহত হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে গোষ্ঠীর শীর্ষ নেতা, ড্রোন অপারেটর ও ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ রয়েছেন। হুতিরা নিহত সদস্যদের পরিবারকে নীরব থাকতে বাধ্য করছে বলে অভিযোগ রয়েছে। মার্কিন হামলায় হুতির সামরিক সক্ষমতা দুর্বল হলেও তারা পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের কয়েকটি ড্রোন ধ্বংস করেছে।
Share
Scroll to Top