কৃষিগুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কৃষিগুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ২৫ নভেম্বর, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ভর্তির জন্য ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে এসএসসি বা সমমান এবং ২০২৫ ও ২০২৬ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। এছাড়া জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে।