ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর থেকে বিরোধীদের বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের ফলাফলের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বর্তমানে তিনি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন ধরে ইসরায়েলের নেতৃত্ব দেওয়া নেতানিয়াহু সম্ভবত ক্ষমতা ছাড়তে চলেছেন। তবে সেটি নির্ভর করছে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধীরা সরকার গঠন করতে পারেন কি না, সেটার ওপর।
সরকার গঠনের জন্য বিরোধীদের ইসরায়েলে বসবাসকারী আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন নিতে হতে পারে। এ কারণে আরব দলগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন নেতানিয়াহু। নির্বাচনে কারচুপির অভিযোগও তুলেছেন তিনি। তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি।
নেতানিয়াহুর তৈরি করা রাজনৈতিক পরিবেশে উগ্র ডানপন্থী বিক্ষোভকারীরা গৃহযুদ্ধের হুমকি দিচ্ছেন। সমালোচকদের কেউ কেউ অভিযোগ করেছেন, ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু ইরানের সঙ্গে নতুন করে ইচ্ছাকৃতভাবে যুদ্ধ বাধানোর চেষ্টা করেছেন।
নেতানিয়াহুর তৈরি করা রাজনৈতিক পরিবেশে উগ্র ডানপন্থী বিক্ষোভকারীরা গৃহযুদ্ধের হুমকি দিচ্ছেন। সমালোচকদের কেউ কেউ অভিযোগ করেছেন, ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু ইরানের সঙ্গে নতুন করে ইচ্ছাকৃতভাবে যুদ্ধ বাধানোর চেষ্টা করেছেন।
এদিকে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ডেভিড জিনির নেতৃত্বাধীন স্বরাষ্ট্র গোয়েন্দা সংস্থা শিন বেত পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে আড়ি পাতার অনুমতি চেয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছে। বিদেশি হস্তক্ষেপের সন্দেহে তাঁদের ফোনে আড়ি পাততে চেয়েছিল সংস্থাটি। নির্বাচনের দিন ইসরায়েলের আরব বংশোদ্ভূত কয়েকজন রাজনীতিককে গ্রেপ্তারের অনুমতিও চেয়েছিল তারা। তবে অ্যাটর্নি জেনারেল এসব অনুরোধ নাকচ করে দেন।