কুমিল্লায় গভীর রাতে আওয়ামী লীগের মিছিলের পর পুলিশের হাতে গ্রেপ্তার ৮

কুমিল্লার শাসনগাছা এলাকায় রোববার রাত দেড়টার দিকে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আজ আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজনের বিরুদ্ধে আগে থেকেই মামলা রয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম জানান, মিছিলকারীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করায় অভিযান চালানো হয়। আদালতের নির্দেশে গ্রেপ্তারকৃতদের জেলে পাঠানো হয়েছে। বাকি মিছিলকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের এনাইডি স্থগিত

নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত করেছে। গত ১৬ ফেব্রুয়ারি এই সিদ্ধান্ত নেওয়া হলেও তা আজ (২১ এপ্রিল) প্রকাশ পেয়েছে।স্থগিতকার্য তালিকায় হাসিনার ছেলে-মেয়ে, বোন, ভাগ্নে-ভাগ্নি ও অন্যান্য আত্মীয় রয়েছেন। এনআইডি লক থাকায় সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য যাচাই বা সংশোধন বন্ধ থাকবে, তবে ভোটদান বা প্রার্থী … Read more