হুতিদের হামলায় মার্কিন ২০টি অত্যাধুনিক ড্রোন ধ্বংস, ক্ষতি ৫০০ মিলিয়ন ডলার

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক ও ব্যয়বহুল এমকিউ-৯ রিপার ড্রোনের মধ্যে ২০টি ধ্বংস হয়েছে। প্রতিটি ড্রোনের দাম প্রায় ৩০ মিলিয়ন ডলার, যার মোট ক্ষয়ক্ষতি ৫০০ মিলিয়ন ডলারেরও বেশি। গাজায় ইসরায়েলি হামলার পর থেকে হুতিরা এই ড্রোনগুলো গুলি করে ভূপাতিত করছে। মার্কিন সামরিক বাহিনীর কাছে এ ধরনের ড্রোনের সংখ্যা সীমিত (মাত্র ২৩০টি), যা … Read more

পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে ইরান – আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) সতর্ক করে দিয়েছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে। সংস্থাটি জানায়, ইরান ইতিমধ্যে ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করেছে, যা পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় ৯০% সমৃদ্ধির কাছাকাছি। ইতিমধ্যে ৪২ কেজি উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করেছে ইরান, যা একটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট। যদিও ইরান দাবি করছে তাদের … Read more

মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ

বাংলাদেশের নাট্য ও চলচ্চিত্র অভিনেত্রী গুলশান আরা আহমেদ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার পর তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। পরিচালক কাজল আরেফিন অমি সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে অভিষেক করা এই শিল্পী পরবর্তীতে এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে অভিনয় করে … Read more

বাংলাদেশের জার্সিতে খেলার সবুজ সংকেত দিলেন কানাডা প্রবাসী সামিত সোম

কানাডা প্রবাসী বাংলাদেশি ফুটবলার সামিত সোম বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে খেলার জন্য আনুষ্ঠানিক সম্মতি দিয়েছেন। বর্তমানে কানাডার ক্যাভালরি এফসির হয়ে খেললেও শেকড়ের টানে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান। জন্মসনদ ও পাসপোর্ট প্রক্রিয়া শেষে ফিফার অনুমোদন পেলেই জাতীয় দলে খেলতে পারবেন তিনি।

নিষিদ্ধ সংঘটন ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছে সাকিব

স্বৈরাচারের দোসর বোধহয় এমনি হয়, যার হাতে লেগে থাকে সাধারণের রক্ত, তার থাকে না চোখের লজ্জা!

সারাবিশ্বে বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির রোল মডেল

ধর্মীয় বিষয়ক উপদেষ্টা ড. এএফএম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ বিশ্বে ধর্মীয় সম্প্রীতির রোল মডেল। সোমবার ঢাকায় এক কর্মশালায় তিনি মন্দিরে হামলার ঘটনাগুলোকে ‘রাজনৈতিক’ আখ্যা দিয়ে বিদেশে প্রচারিত প্রোপাগান্ডার কথা উল্লেখ করেন। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের টেম্পল-বেসড এডুকেশন প্রজেক্টের মাধ্যমে নৈতিক শিক্ষা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করা হচ্ছে। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ৩৬৫ কোটি … Read more

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) হামিদুল হক ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের আবেদনে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। দুদকের দাবি, হামিদুল হক সরকারি অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানাধীন। এ সময় তারা বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে। হামিদুল হক সেনাবাহিনীর বিভিন্ন … Read more

ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভকারীদের গ্রেপ্তারে ভারতের অভিযান

ভারতের উত্তরপ্রদেশে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভকারী সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‘ফ্রি গাজা’ ও ‘ফি ফিলিস্তিন’ স্লোগান দেওয়ায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়েছে। বিক্ষোভকারীরা ইসরায়েলি পণ্য বয়কটেরও আহ্বান জানায়। এদিকে, ভারত ইসরায়েলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইসরায়েলি নেতা নেতানিয়াহুর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।  

কুমিল্লায় গভীর রাতে আওয়ামী লীগের মিছিলের পর পুলিশের হাতে গ্রেপ্তার ৮

কুমিল্লার শাসনগাছা এলাকায় রোববার রাত দেড়টার দিকে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আজ আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজনের বিরুদ্ধে আগে থেকেই মামলা রয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম জানান, মিছিলকারীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করায় অভিযান চালানো হয়। আদালতের নির্দেশে গ্রেপ্তারকৃতদের জেলে পাঠানো হয়েছে। বাকি মিছিলকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

গত এক মাসে মার্কিন হামলায় হুতির ৫০০ সদস্য নিহত হয়েছে

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় গত এক মাসে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর ৫০০ সদস্য নিহত হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে গোষ্ঠীর শীর্ষ নেতা, ড্রোন অপারেটর ও ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ রয়েছেন। হুতিরা নিহত সদস্যদের পরিবারকে নীরব থাকতে বাধ্য করছে বলে অভিযোগ রয়েছে। মার্কিন হামলায় হুতির সামরিক সক্ষমতা দুর্বল হলেও তারা পাল্টা হামলায় … Read more