হোম / বাংলাদেশ / রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অধ্যাপক ইউনূসের শুভেচ্ছা

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অধ্যাপক ইউনূসের শুভেচ্ছা

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন অধ্যাপক ইউনূস | TCH News

 

রাজনীতি ডেস্ক | TCH News

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬

 

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানান তিনি।

 

অধ্যাপক ইউনূস তাঁর বার্তায় বলেন, ‘একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই নতুন দায়িত্ব গ্রহণ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও সমুন্নত করবে।’

 

এর আগে আজ জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। এই বিজয়ের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

 

 

অধ্যাপক ইউনূস তাঁর শুভেচ্ছাবার্তায় মির্জা ফখরুলের রাজনৈতিক জীবনের কথাও তুলে ধরেন। তিনি লেখেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকটকালে নেতৃত্ব এবং তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অভিজ্ঞতা তাঁকে এ দেশের জাতীয় রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্থানে প্রতিষ্ঠিত করেছে।’

 

আশাবাদ ব্যক্ত করেন ইউনূস

 

নোবেলজয়ী এই অর্থনীতিবিদ আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে—এই প্রত্যাশা রাখি।’ তিনি নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

 

প্রসঙ্গত, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ইতোমধ্যে চীন ও যুক্তরাজ্যও তাকে অভিনন্দন জানিয়েছে।

 

The Continental Herald (TCH News) is committed to delivering accurate, timely, and trustworthy news. Stay connected with The Continental Herald for the latest updates from Bangladesh and around the world.

Share
Scroll to Top