জুলাই অভ্যুত্থানের ডকুমেন্টারিতে ‘এক দফা’ ইতিহাস বিকৃতির অভিযোগ, অনুষ্ঠানে উত্তেজনা
জাতীয় ডেস্ক | TCH News
প্রকাশিত: ৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক তথ্যচিত্র প্রদর্শনীকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। আন্দোলনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনার উপস্থাপনা নিয়ে দর্শকদের কয়েকজন আপত্তি জানান, বিশেষ করে ‘এক দফা’ ঘোষণা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে অনুষ্ঠানস্থলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার গণমাধ্যমকে বলেন, ডকুমেন্টারিতে এক দফার ঘোষক হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখানো হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে এই ঘোষণা দিয়েছিলেন নাহিদ ইসলাম। ইতিহাস বিকৃত করার অভিযোগ এনে তিনি তাৎক্ষণিকভাবে অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিলে বিএনপির নেতাকর্মীরা তার ওপর ঝাঁপিয়ে পড়েন। পরে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
পরবর্তীতে নিজের ফেসবুক স্ট্যাটাসে মাহিন সরকার লেখেন, ‘রাষ্ট্রপতির সামনে আমাকে হামলা করা হয়েছে এবং আমি এটি নিয়ে গর্বিত। যে নাহিদ ইসলাম নিজের মৃত্যুপরোয়ানায় সই করে এক দফার ঘোষণা দিয়েছিলেন, তিনি বিএনপির ইতিহাসে নেই।’
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ‘এক দফা’ ঘোষণা দিয়েছিলেন। এই দফাটিই ছিল আন্দোলনের মূল পর্বে সরকার পতনের চূড়ান্ত আহ্বান।
The Continental Herald (TCH News) is committed to delivering accurate, timely, and trustworthy news. Stay connected with The Continental Herald for the latest updates from Bangladesh and around the world.