হোম / অন্যান্য / সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ প্রবাসী বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ প্রবাসী বাংলাদেশির মৃত্যু

রিয়াদের কারখানায় ভয়াবহ আগুনে প্রাণ গেল ১৬ বাংলাদেশির, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা।

 

জাতীয় ডেস্ক | TCH News

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬

 

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আজ সোমবার (১০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

 

রোববার (৯ আগস্ট) দুপুর ২টার দিকে রিয়াদের আল-শিফা থানার আওতাধীন মুসা শিল্প এলাকার একটি সোফা কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যু হয়। নিহতদের সবাই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

 

উদ্ধার ও শনাক্তকরণ কাজ চলছে

 

গতকাল দিবাগত রাত দেড়টার দিকে (বাংলাদেশ সময়) বিজ্ঞপ্তিটি জারি করা হলে তখনও স্থানীয় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছিল। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং মৃতদের শনাক্ত করতে সৌদি কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

 

দূতাবাসের লেবার ওয়েলফেয়ার উইংয়ের কাউন্সিলর (শ্রম) রেজায়ে রাব্বিকের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৃতদের পরিচয় শনাক্তের কাজ চলমান রয়েছে।

 

নিহতদের পরিচয় ও মন্ত্রীর শোক

 

মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নওগাঁ, নাটোর এবং রাজশাহীর ১৬ জন প্রবাসী এ ঘটনায় প্রাণ হারিয়েছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

 

The Continental Herald (TCH News) is committed to delivering accurate, timely, and trustworthy news. Stay connected with The Continental Herald for the latest updates from Bangladesh and around the world.

Share
Scroll to Top