হোম / আন্তর্জাতিক / দক্ষিণ লেবাননের শপিং সেন্টারে ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টারের হামলা
israeli-apache-helicopter-strikes-shopping-centre-southern-lebanon

দক্ষিণ লেবাননের শপিং সেন্টারে ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টারের হামলা

আন্তর্জাতিক ডেস্ক | TCH News
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬

 

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ এলাকায় একটি বাণিজ্যিক কেন্দ্রে ইসরায়েলি অ্যাপাচি যুদ্ধ হেলিকপ্টার থেকে দুই দফা হামলা চালানো হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শৌকিন ও মাইফাদুন শহরের মধ্যবর্তী প্রধান সড়কে অবস্থিত একটি বাণিজ্যিক কেন্দ্র লক্ষ্য করে প্রথম হামলাটি চালানো হয়।

এর ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে একই বাণিজ্যিক কেন্দ্রে দ্বিতীয়বার হামলা চালায় অ্যাপাচি হেলিকপ্টার।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের চলমান দৈনিক হামলায় এবারই প্রথম যুদ্ধ হেলিকপ্টার ব্যবহারের ঘটনা ঘটেছে।

তাৎক্ষণিকভাবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে একই দিনে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান ও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। মাইফাদুনে দুই দফা হামলার পাশাপাশি শাকরা, দেইর মিমাসসহ বিভিন্ন এলাকায় সামরিক তৎপরতার খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

 

হ্যাশট্যাগ:
#লেবানন #ইসরায়েল #নাবাতিয়েহ #অ্যাপাচিহেলিকপ্টার #ইসরায়েলিহামলা #TCHNews
#Lebanon #Israel #Nabatieh #ApacheHelicopter #SouthernLebanon #TCHNews

Share
Scroll to Top